ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

তৃতীয় দফায় ভাসানচরে এসে পৌঁছেছে ১৪৬৭ জন রোহিঙ্গা

ads

নোয়াখালীর ভাসানচরে তৃতীয় দফায় ১৪৬৭ জন রোহিঙ্গা এসে পৌঁছেছে৷ শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় তারা ভাসানচরে এসে পৌঁছান। এদের মধ্যে পুরুষ ৩৪৭ জন, মহিলা ৪০৫ জন এবং ৭১৫ জন শিশু রয়েছে। চট্টগ্রাম বোটক্লাব থেকে ৫টি জাহাজ করে তাদের ভাসানচর আনা হয়।


এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে ৩৮ টি বাসে করে তাদেরকে চট্টগ্রাম আনা হয়। রাতে চট্টগ্রাম বিএফ শাহিন কলেজ ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। সকাল ৯ টায় নৌবাহিনীর ৫ টি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওয়া হন।


ভাসানচরে নৌবাহিনীর দায়িত্বরত লেফট্যানেন্ট কর্নেল মামুন জানান, আগত রোহিঙ্গাদের পর্যায়ক্রমে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়ি দিয়ে ওয়্যার হাউজ -১ এ সমবেত করে ব্রিফ প্রদান করা হয়। পরে ভাসান চরের ২৩, ২৪ এবং ২৫ নং ক্লাস্টারে স্থানান্তর করা হয়। তিনি আরও জানান, আগত রোহিঙ্গাদের ট্রিপল আরআরআরসির মাধ্যমে ৩ দিন খাবারের ব্যবস্থা করা হবে পরে তাদের রেশন দেয়া হবে।


গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী-পুরুষ, শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য প্রস্তুত ৭, ৮, ৯,১ ০ নম্বর ক্লাস্টারে তাদেরকে রাখা হয়। ১ সপ্তাহ নৌবাহিনী তত্ত্বাবধানে তাদেরকে রান্না করে খাওয়ানো হয়। প্রথমধাপে ভাষানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু রয়েছে ৮১০ জন, পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন।


গত ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে আরও ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছায়। তাদের মধ্যে ১৩০ জনের বেশী রয়েছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। প্রথম ও দ্বিতীয় দফায় মোট তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

ads
ads
ads

Our Facebook Page